তিন হাজার শিক্ষক নিয়োগ হবে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে

সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে প্রায় তিন হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেয়া হবে। মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত প্রার্থীদের আগামী দুই মাসের মধ্যে নিয়োগপত্র দেয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা অধিদফতর (ডিপিই) সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে ডিপিই মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামাল  বলেন, নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হলেও মুক্তিযোদ্ধা সনদ যাচাই প্রক্রিয়ার কারণে নির্বাচিত প্রার্থীদের এখনও নিয়োগ