সহজ শর্তে আবাসিক ফ্ল্যাট পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা 

চাকরিতে যোগদানের পাঁচ বছরের মধ্যেই সরকারি কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। যা চাকরিকালীন মাসিক ভাড়া থেকে সমন্বয়পূর্বক সহজ শর্তে হস্তান্তর করা হবে। ঢাকাসহ সারাদেশে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকারি চাকুরেদের সহজ শর্তে ও দীর্ঘমেয়াদি কিস্তিতে এসব প্লট-ফ্ল্যাট বরাদ্দ দেয়া হবে। প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামে সরকারি চাকরিজীবীদের জন্য প্রায় পাঁচ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মাণ