বিসিএস পরীক্ষায় নতুন মাত্রা



বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আবেদন করেছেন প্রায় ৩ লাখ ৪৭ হাজার পরীক্ষার্থী। এর ঠিক আগে ৩৭তম বিসিএসে আবেদনকারীর সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার। হঠাৎ করে লক্ষাধিক প্রার্থী বৃদ্ধি পেয়েছে। এর কারণ একটু তলিয়ে দেখা দরকার। তা ছাড়া এবার থেকে চালু করা হয়েছে লিখিত পরীক্ষায় দ্বৈত পরীক্ষক পদ্ধতি। ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেওয়ার