‘হাটু পানি পেরিয়ে নিবন্ধন পরীক্ষায় প্রবেশ’
শুক্রবার বিকেল চারটার কিছু পরের সময়। ১৪ তম নিবন্ধন পরীক্ষা শেষ হয়েছে একটু আগে। পরীক্ষার্থীদের এবার হল ছাড়ার পালা। দলে দলে বের হচ্ছেন তারা। কিন্তু নামতেই বিপত্তি। পরীক্ষার হলে ঢোকার আগে মাড়িয়ে যাওয়া জোয়ারের পানির উচ্চতা তখন যে আরও বেড়েছে।
একদিকে হাঁটু সমান পানি, অন্যদিকে একশ’র ওপর পরীক্ষার্থীর একসঙ্গে বের হওয়া। ফলে সড়কে তখন রিকশাও নেই তেমন একটা। তাই প্রায় সবাই সেই পানি মাড়িয়েই ছুটছিলেন গন্তব্যে।
Post a Comment