Top 25 tips on the way to life.




জীবনের চলার পথে সেরা ২০টি উপদেশঃ
---------------------------------------------
------------
১) তোমার চেয়ে দূর্বল কারও পেছনে লাগা বা অপমান করার মানে বীরত্ব নয়, এটা কাপুরুষতার লক্ষণ।
২) অন্যের ভালো কাজের প্রশংসা সবার সামনে করো। কিন্তু দোষগুলো গোপণে শুধরে নিতে বলো।
৩) দাওয়াত খেয়ে খাবার নিয়ে সমালোচনা করোনা। সৃষ্টকর্তা হয়তো তোমার জন্য সেই খাবারটাই বরাদ্ধ রেখেছিলেন।
৪) কেউ ভুল করলে হাসাহাসি করোনা। কোন একদিন তুমিও অবুঝ ছিলে।
৫) পরিশ্রম করে জীবনে উন্নতি করো। কিন্তু কারও ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৬) কাউকে সাহায্য করে পেছন ফিরে তাকিও না, সে হয়তো লজ্জা পেতে পারে।।
৭) সবসময় দেয়ার চেষ্টা করে। মনে রেখো- দানকারীর হাত সর্বদা উপরেই থাকে।
৮) এমন কিছু করো না যার জন্য নিজের বিবেকের কাছেই নিজেক অপরাধী মনে হয়।
৯) হাটার সময় মাটির দিকে তাকিয়ে হাটো। তোমার পায়ের তলায় যেন কোন নীরিহ প্রাণী পিষ্ট না হয়।
১০) কখনও কাউকে ছোট করে দেখোনা, তাহলে তুমি নিজেই ছোট হয়ে যাবে।
১১) তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।
১২) কখনও মায়ের কথায় বউকে অথবা বউয়ের কথায় মাকে বিচারের কাঠগড়ায় দাড় করোনা।
১৩) রাগের মাথায় কোন সিদ্ধান্ত নিওনা। সিদ্ধান্তগুলো সবসমময় ঠান্ডা মাথায় নিতে হয়।
১৪) মনে রেখো, বড়দের মাঝে তোমার চেয়ারটা বরাদ্দ নেই, আছে ছোটদের মাঝে।
১৫) শ্বশুর কিংবা শাশুরিকে এতটা সম্মান দিও যা তুমি তোমার স্ত্রীর কাছে প্রত্যাশা করো।
১৬) ছেলে হয়ে জন্মেছো বলে নারীর প্রতি দায়িত্ব ও কর্তব্যগুলো এড়িয়ে যেওনা।
১৭) বাইক কখনও জোরে চালিও না, তাতে তোমার বুকের কাপুনি না বাড়লেও রাস্তার পাশে থাকা মানুষটার কাপুনি বেড়ে যেতে পারে।।
১৮) জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিওনা। বরং জুতোটা নিজ হাতে একবার মুছে দিও।
১৯) কাজের লোককে বুয়া বলে ডেকো না।। মনে রেখো তারাও কারো ভাই, বোন, মা, বাবা। তাদের ভাই্ আপা বা খালা বলে ডেকো।
২০) উপকারের বিনিময়ে কোনকিছু পাওয়ার আশা করোনা। তাহলে জীবনে সুখী হতে পারবে।
Collected